বগুড়ায় কাঁচা মরিচের বাজারে ধস নেমেছে। সোমবার (০৮ ডিসেম্বর) স্থানীয় হাট-বাজারগুলোতে কাঁচা মরিচ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। দাম কমে যাওয়ায় ব্যাপকভাবে হতাশ হয়ে পড়েছেন এলাকার মরিচ চাষিরা।
চাষিরা জানান, উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও মরিচের দাম কমে যাওয়ায় তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। অনেক চাষি জমির শ্রমিক, সার, কীটনাশক ও সেচের খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।
তারা সরকারের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় দামের এমন পতন দেখা গেছে।
তবে আগামী সপ্তাহে দাম কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।
আপনার মতামত লিখুন