গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে ইউএসডিওএস ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন পারসনস্ (এফএসটিআইপি) প্রোগ্রাম-এর অধীনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন জিইউকে'র কাউন্সিলর মিতা আলম, স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা এসময় বলেন, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ। নিরক্ষরতা এবং দারিদ্র্য বাল্যবিবাহের মূল কারণ। বাল্যবিবাহ মেয়েদের শিক্ষাজীবনের ইতি ঘটায়। সাধারণত অনুন্নত দেশসমূহে পারিবারিক সহিংসতা অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান এবং বিশেষ করে কাজীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বক্তারা মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর তাগিদ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিইউকে'র প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন