বগুড়া জেলার ধুনট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন অভিজ্ঞ কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। রবিবার (৭ ডিসেম্বর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহীর দুর্গাপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে সুদক্ষ ব্যবস্থাপনা ও কঠোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ধুনটবাসীর উদ্দেশ্যে তিনি বলেন—ধুনট উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দালালমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কঠোর অবস্থান নেবেন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। নতুন ওসি আরও বলেন, তিনি চান ধুনট থানাকে সত্যিকার অর্থে একটি জনবান্ধব ও সেবামুখী থানা হিসেবে প্রতিষ্ঠা করতে। থানায় আগত প্রতিটি মানুষ সমান মর্যাদা ও সেবা পাবেন—এটাই তাঁর প্রথম প্রতিশ্রুতি।
এছাড়া তিনি ধুনটের মানুষের জন্য একটি বিশেষ পরিকল্পনার কথাও জানান। তিনি প্রতিটি গ্রামকে নিরাপদ গ্রাম হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং আরও সক্রিয় করবেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে 'নাগরিক সচেতনতা প্রোগ্রাম' চালু করে কিশোর অপরাধ ও মাদক প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তাঁর এই বক্তব্যে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। সচেতন মহল মনে করছেন—নতুন ওসির নেতৃত্বে ধুনট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।
কর্মজীবনের শুরুতে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০৫ সালে মো. আতিকুল ইসলাম বাংলাদেশ পুলিশে আউটসাইড ক্যাডেট হিসেবে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। সততা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। ধুনট থানায় তাঁর যোগদানকে ঘিরে সর্বস্তরের মানুষের প্রত্যাশা—একটি অপরাধমুক্ত, জনবান্ধব ও আধুনিক ধুনট।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন