ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেগম রোকেয়া পদক পাচ্ছেন তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়া পদক পাচ্ছেন তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস ৯ ডিসেম্বর। এই দিন সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করে।

এবার ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার এবং মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের তারকা নারী ফুটবলার। তাঁর জোড়া গোলের কারণেই বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলবে। শুধু এশিয়া কাপই নয়, ঋতুপর্ণার গোলেই গত বছর সাফ ফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঋতুপর্ণা এখন শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশেরই অন্যতম এক আইকনে পরিণত হয়েছেন।

বিগত সময়ে রোকেয়া দিবসে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি। গত বছর কিংবদন্তী দাবাড়ু রাণী হামিদ এই পদকে ভূষিত হয়েছিলেন। এবার ঋতুপর্ণা চাকমা এই পদক পাচ্ছেন। আগামীকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৫ সালে এই পদক পেয়েছিল। নারী ফুটবলারদের আগে ক্রীড়াঙ্গনের জন্য কেউ একুশে পদক পাননি। সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার আব্দুল হামিদ সাংবাদিকতার জন্য একুশে পদক পেয়েছিলেন। দল হিসেবে একুশে পদক পাওয়ার ক্ষেত্রে নারী দলই প্রথম।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বেগম রোকেয়া পদক পাচ্ছেন তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ