জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামের সাতকানিয়ায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ মার্চ) কেরানীহাট স্পোর্টস এরিনায় এনসিপির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হোসেন আরিফ, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান রুবেল, সদস্য সচিব তারেকুল ইসলাম, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম, যুগ্ম সমন্বয়কারী এস ইউনুস, মো. জোবায়ের, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হোসেন আরিফ বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতিনিধি দেওয়ার পরিকল্পনা করছে।
বক্তারা এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন