৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 'দুর্নীতির বিরুদ্ধে তরুণদের একতা, গড়বে আগামী শুদ্ধতা' এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় জনসাধারণের মাঝে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয় এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দুর্নীতি একটি প্রধান বাধা। এই দুর্নীতিকে রুখতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। দুর্নীতির অভিযোগ জানাতে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ ব্যবহার করার বিষয়েও সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়েছে।
লংগদু উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এখলাছ মিঞা খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন