চিত্রনায়ক জায়েদ খান পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন। গতকাল সোমবার তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে চেপে বসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর অভিনেতা নিজেই দিয়েছেন।
বিমানে বসা একটি ছবি প্রকাশ করে হজে যাওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। ওই পোস্টের ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘পবিত্র ওমরাহ পালনের জন্য আল্লাহর ঘরে রওয়ানা দিয়েছি। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এক বছরের বেশি সময় ধরে জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুক্ত ছিলেন আলো আসবেই গ্রুপে। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার মামলার আসামি তিনি। এসব কারণে এখনই দেশে ফেরা হচ্ছে না তাঁর।
বর্তমানে, নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’-য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা ঢালিউড তারকাদের অজানা কথা জানতে পারছেন।
জায়েদ খানকে সর্বশেষ ‘সোনার চর’ সিনেমাতে দেখা যায়। এটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন