ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যৌ'তু'কের দাবিতে স্ত্রীকে নি/র্যা/তন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫

যৌ'তু'কের দাবিতে স্ত্রীকে নি/র্যা/তন

বরগুনার তালতলী উপজেলার ৬ নং নিসানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে স্বামী বাদসা মিয়ার হামলায় স্ত্রী মরিয়ম (৩৫) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদসা মিয়া তাঁর স্ত্রী মরিয়মের কাছে অতিরিক্ত যৌতুক দাবি করে আসছিলেন। সম্প্রতি নতুন করে আরও টাকা আনার জন্য চাপ সৃষ্টি করেন তিনি। এই দাবিতে সায় না দেওয়ায় শনিবার রাতে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী লাঠি দিয়ে মরিয়মের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাতেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, মরিয়মের মাথায় গভীর জখম রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হতে পারে।

আহত মরিয়ম সাংবাদিকদের বলেন, “পনেরো বছরের সংসারে কোনো সুখ পাইনি। আগেও সাত কাঠা জমি বিক্রি করে তাঁকে টাকা দিয়েছি, গহনা দিয়েছি—সবকিছু শেষ করে সে নেশা করে উড়িয়ে দিয়েছে। আমাকে এমন এমন জায়গায় মেরেছে যা দেখাতে পারি না। শেষমেশ মাথায় আঘাত করলে আর কিছু বলতে পারিনি।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, বাদসা মিয়া দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিষয়টি বহুবার সালিশ-মীমাংসায়ও উঠেছিল, কিন্তু কোনো সমাধান হয়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল রহমান আসাদ বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যৌ'তু'কের দাবিতে স্ত্রীকে নি/র্যা/তন

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ