বগুড়া জেলার ধুনট উপজেলা পেচিবাড়ি গ্রামের বাসিন্দা শ্রী গগেন চন্দ্র একসময় ছিলেন স্বাভাবিক সংসারের কর্তা। চার কন্যা সন্তানের সফলভাবে বিবাহ নিশ্চিত করেছেন তিনি। দুই পুত্র সন্তানও সংসার পেয়ে অনেক দিন আগে আলাদা হয়ে গেছেন।
কিন্তু আজ সেই গগেন চন্দ্রই শেষ বয়সে অসহায় হয়ে পড়েছেন। জীবনের শেষ প্রহরে তাঁর একমাত্র সঙ্গী—স্ত্রী। সংসারের আর কোনো আয় না থাকায় গগেন চন্দ্র এখন বাড়ি বাড়ি ঘুরে গান গেয়ে মানুষের কাছ থেকে সামান্য সহায়তা পেয়ে জীবনের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করার চেষ্টা করেন।
সময়ের নির্মমতায় কর্মক্ষমতা হারিয়ে ফেললেও মনোবল হারাননি তিনি। তবুও বয়সের ভার, শারীরিক দুর্বলতা এবং আর্থিক অনটনের কারণে দিনযাপন করছেন চরম কষ্টে। সমাজের মানুষের ক্ষুদ্র সহযোগিতাই হতে পারে তাঁর জীবনে বড় আশীর্বাদ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন