ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে (মোবাইল কনফারেন্সের মাধ্যমে) যুক্ত হয়ে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা রবিউল আউয়াল লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এ মহতী উদ্যোগের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া এবং মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের ব্যবসায়ী মো. আ. আওয়াল খোকন।

জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ার অনলাইন এনটিভির প্রতিনিধি মো. মনির হাসান, চৌহালী উপজেলার সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি মো. রোকুনুজ্জামান রোকু, জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ