মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাতে নতুন আঙ্গিকে সাজছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধ ও আশপাশের পুরো এলাকাজুড়ে চলছে ব্যাপক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা জোরদারের কাজ।
স্মৃতিসৌধের মূল বেদি, সবুজায়ন, আলোকসজ্জা ও দর্শনার্থীদের চলাচলের রাস্তা সবকিছুতেই চলছে নতুন ভাবে সংস্কার। মহান বিজয় দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে লাখো মানুষের আগমনকে কেন্দ্র করে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হচ্ছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম, ট্রাফিক ব্যবস্থাপনা ও মনিটরিং সিস্টেম।
ইতিমধ্যে সমগ্র এলাকায় নতুন ল্যান্ডস্কেপিং, ফুলের বাগান, লাইটিং পোল, পথ নির্দেশিকা বোর্ড ও বসার স্থানগুলো আধুনিক রূপ পাচ্ছে। রাতে স্মৃতিসৌধকে আরও নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে যুক্ত করা হচ্ছে উচ্চমানের আর্কিটেকচারাল লাইটিং। এছাড়া দর্শনার্থীদের জন্য পানির সুবিধা, বিশ্রামাগার ও জরুরি চিকিৎসার ব্যবস্থাও আরও শক্তিশালী করা হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে রাষ্ট্রীয়ভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সমবেত হবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সশস্ত্র বাহিনীর প্রধানরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশ করতে সাজানো হচ্ছে বর্ণিল আলোকসজ্জা।
সাভার জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়, এটি স্বাধীনতার মূল্য, বীর শহিদদের ত্যাগ এবং জাতির গৌরবের প্রতীক। নতুন আঙ্গিকের এই সাজসজ্জা স্মৃতিসৌধকে আরও মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন