রংপুরের পীরগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মাহি খাতুন (৬)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শানেরহাট ইউপি’র পালানুশাহাপুর গুচ্ছ গ্রাম এলাকায়। নিহত মাহির বাড়ি একই ইউনিয়নের রায়তীসাদুল্যাপুর গ্রামে এবং সে ওই গ্রামের মাহাবুর মিয়ার মেয়ে।
জানা গেছে, বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় বন্ধ হওয়ায় কয়েক দিন আগে মাহি তার নানা বাড়িতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির সামনে জামতলা-শানেরহাট রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ইটভাটার কাজে ব্যবহৃত মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশুর পরিবার জানায়, গ্রামের রাস্তা দিয়ে নিয়মিত বেপরোয়া গতিতে অবৈধ ট্রাক্টর চলাচল করে। একাধিকবার নিষেধ করা হলেও চালকরা তা মানেন না।
ঘটনায় ট্রাক্টরের চালক কৌশলে পালিয়ে গেছে। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছে এবং দায়ী চালককে আটক করতে অভিযান চালাচ্ছে।
পীরগঞ্জ থানার ওসি মো: সোহেল রানা জানান, সড়ক পরিবহন আইনে মামলা হবে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন