ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রত্যাহার হয়েছে মেট্রোরেল ভ্যাট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫

প্রত্যাহার হয়েছে মেট্রোরেল ভ্যাট

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বিষয়টি জানান। তিনি বলেন, “মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে মেট্রোরেল যুগান্তকারী ভূমিকা পালন করছে। এ কারণে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।”

শফিকুল আলম আরও জানান, রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির ১৮-১৯ তারিখে বা তারও আগে। এই সময় মুসলমানরা খেজুর দিয়ে ইফতার করেন। আগে খেজুরে প্রায় ৫২% ট্যাক্স বসত, যা এখন কমিয়ে ৪০% করা হয়েছে। এছাড়া খেজুরের কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

তিনি আরও বলেন, “বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আইনগত সহায়তা প্রদানের জন্য দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের এই আইনটি আমাদের এনসিএ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রত্যাহার হয়েছে মেট্রোরেল ভ্যাট

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বিষয়টি জানান। তিনি বলেন, “মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে মেট্রোরেল যুগান্তকারী ভূমিকা পালন করছে। এ কারণে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।”

শফিকুল আলম আরও জানান, রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির ১৮-১৯ তারিখে বা তারও আগে। এই সময় মুসলমানরা খেজুর দিয়ে ইফতার করেন। আগে খেজুরে প্রায় ৫২% ট্যাক্স বসত, যা এখন কমিয়ে ৪০% করা হয়েছে। এছাড়া খেজুরের কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

তিনি আরও বলেন, “বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আইনগত সহায়তা প্রদানের জন্য দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের এই আইনটি আমাদের এনসিএ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ