ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিহ্নিত জুলাই যোদ্ধাদের সুরক্ষা জোরদার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫

চিহ্নিত জুলাই যোদ্ধাদের সুরক্ষা জোরদার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শীর্ষ জুলাই যোদ্ধাদের একটি অংশের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে পুলিশ। এই প্রেক্ষাপটে ‘গান পয়েন্টে’ থাকা এবং ঝুঁকিতে থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, হাজার হাজার জুলাই যোদ্ধার ব্যক্তিগত নিরাপত্তা আলাদাভাবে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে যাদের ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি রয়েছে, বিশেষ করে ওসমান হাদির মতো যারা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসমান হাদির ওপর হামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে ডিএমপি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ।

তদন্তে জানা গেছে, হেলমেট পরিহিত অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। তারা যেন সীমান্ত পার হতে না পারে, সে জন্য সন্দেহভাজনদের পাসপোর্ট সংগ্রহ করে ব্লক করা হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজনদের গ্রেপ্তারে সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ঢাকায় আনা হচ্ছে। পাশাপাশি র‍্যাব হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করে থানায় সোপর্দ করেছে।

অস্ত্রের ধরন সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ফয়সালকে গত নভেম্বর মাসে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও চাঁদাবাজির মামলা রয়েছে। ওই দুটি মামলায় জামিনে বের হয়ে সে এই হামলার সঙ্গে জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।

নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে এস এন মো. নজরুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা একজন নয়, হাজারো ও লাখো। এই বিপুল সংখ্যক মানুষের ব্যক্তিগত নিরাপত্তা আলাদাভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং রাষ্ট্র ও রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, যাদের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং যারা হাই-প্রোফাইল হিসেবে চিহ্নিত, তাদের নিয়ে আলাদা করে বিশ্লেষণ করা হচ্ছে। এসব ব্যক্তির জন্য পার্সোনাল সিকিউরিটি দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তবে সবার জন্য আলাদাভাবে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়; সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করেই ঝুঁকি মোকাবিলা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চিহ্নিত জুলাই যোদ্ধাদের সুরক্ষা জোরদার

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ