ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পুরান ঢাকার অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫

পুরান ঢাকার অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পুরান ঢাকার অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ