ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুই দিনের মাথায় এবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে তলব করে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ (ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট) জানানো হয়। দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ বক্তব্যের প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নিয়েছে ভারত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতার সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই তলব। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের দিল্লি-বিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।
এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন যে, ওই হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে। ভারত অবশ্য এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সময় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল ঢাকা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন