ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদপুরে বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা: চাঁদা না পেয়ে বরযাত্রীদের মারধর, আহত ৩

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা: চাঁদা না পেয়ে বরযাত্রীদের মারধর, আহত ৩
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিয়েবাড়িতে চাঁদা দাবি করে না পেয়ে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হামলায় বরযাত্রীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ার একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহতরা হলেন— বরের বাবা বাবুলাল বিশ্বাস (৬০), ভাই ত্রিনাথ বিশ্বাস (৩২) এবং স্বজন বৃজন রানী (৪৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন পাশের এলাকার একদল কিশোর গ্যাংয়ের সদস্য সেখানে উপস্থিত হয়ে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা ৩০ হাজার টাকা দাবি করে বসে। আয়োজক পক্ষ পরিস্থিতি সামলাতে ৩ হাজার টাকা দিতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিয়ের প্যান্ডেলের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং উপস্থিত মেহমানদের মারধর শুরু করে।

আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমরা প্রবাস থেকে ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। রাতে অনুষ্ঠান চলাকালীন তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমার ও ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে গেছে।” এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার।

বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরে বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা: চাঁদা না পেয়ে বরযাত্রীদের মারধর, আহত ৩

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিয়েবাড়িতে চাঁদা দাবি করে না পেয়ে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হামলায় বরযাত্রীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ার একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহতরা হলেন— বরের বাবা বাবুলাল বিশ্বাস (৬০), ভাই ত্রিনাথ বিশ্বাস (৩২) এবং স্বজন বৃজন রানী (৪৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন পাশের এলাকার একদল কিশোর গ্যাংয়ের সদস্য সেখানে উপস্থিত হয়ে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা ৩০ হাজার টাকা দাবি করে বসে। আয়োজক পক্ষ পরিস্থিতি সামলাতে ৩ হাজার টাকা দিতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিয়ের প্যান্ডেলের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং উপস্থিত মেহমানদের মারধর শুরু করে।

আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমরা প্রবাস থেকে ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। রাতে অনুষ্ঠান চলাকালীন তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমার ও ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে গেছে।” এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার।

বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ