ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুরে হ/ত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে হ/ত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আখেরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল বাতেন (৪০) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে পুলিশ গ্রেফতার করে রংপুরে আদালতে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই অভিযানে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও গঙ্গাচড়া মডেল থানার যৌথ কার্যক্রম ছিল। পুলিশ জানায়, ধারাবাহিক তল্লাশি ও নজরদারির মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে ধরতে সক্ষম হয়েছে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা থেকে মিঠাপুকুরের পিটিয়ে হত্যার পলাতক আসামি মোঃ মোনারুল ইসলাম কে র‌্যাব-১৩ ও র‌্যাব-১ যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, রংপুরে হত্যাকাণ্ডের মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। তাদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি প্রদান করাই পুলিশের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুরে হ/ত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আখেরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল বাতেন (৪০) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে পুলিশ গ্রেফতার করে রংপুরে আদালতে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই অভিযানে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও গঙ্গাচড়া মডেল থানার যৌথ কার্যক্রম ছিল। পুলিশ জানায়, ধারাবাহিক তল্লাশি ও নজরদারির মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে ধরতে সক্ষম হয়েছে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা থেকে মিঠাপুকুরের পিটিয়ে হত্যার পলাতক আসামি মোঃ মোনারুল ইসলাম কে র‌্যাব-১৩ ও র‌্যাব-১ যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, রংপুরে হত্যাকাণ্ডের মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। তাদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি প্রদান করাই পুলিশের প্রধান লক্ষ্য।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ