ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাণ্ডারিয়ায় তোষকের নিচে মিলল বিদেশি পিস্তল ও গুলি: আটক ১

এম এ নকিব নাছরুল্লাহ্
এম এ নকিব নাছরুল্লাহ্ পিরোজপুর
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ভাণ্ডারিয়ায় তোষকের নিচে মিলল বিদেশি পিস্তল ও গুলি: আটক ১
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে একটি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পিরোজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আলিম খাঁনকে ধাওয়া করে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের শয়নকক্ষে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের তোষকের নিচ থেকে কাপড় মোড়ানো অবস্থায় ১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির গায়ে ‘7.65’ ও ‘32 AUTO’ লেখা রয়েছে এবং পিস্তলটির ফায়ারিং পিন সচল পাওয়া গেছে।

আটক আলিম খাঁন ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁনের ছেলে। বর্তমানে তিনি ভাণ্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি; তবে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাঁর বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্রের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আটক ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভাণ্ডারিয়ায় তোষকের নিচে মিলল বিদেশি পিস্তল ও গুলি: আটক ১

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ