টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, নাগরপুরকে একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় উপজেলার যানজট নিরসন, জননিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন