ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদর থানা কমিটি গঠন

তানভীর আহমেদ শাওন
তানভীর আহমেদ শাওন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদর  থানা কমিটি গঠন

নরসিংদী সদর থানা শাখার নতুন কমিটি গঠন করেছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা । সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি: আল আমিন সরকার, সহ-সভাপতি: মুহাম্মদ আব্দুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক: রাকিব হাসান ভূঁইয়াকে নির্বাচিত করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী  ছাত্র আন্দোলন নরসিংদী  জেলা শাখার  সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা সভাপতি মুহাম্মদ আবু সাঈদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী আদর্শভিত্তিক ছাত্র সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শের চর্চার মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদর থানা কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নরসিংদী সদর থানা শাখার নতুন কমিটি গঠন করেছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা । সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি: আল আমিন সরকার, সহ-সভাপতি: মুহাম্মদ আব্দুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক: রাকিব হাসান ভূঁইয়াকে নির্বাচিত করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী  ছাত্র আন্দোলন নরসিংদী  জেলা শাখার  সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা সভাপতি মুহাম্মদ আবু সাঈদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী আদর্শভিত্তিক ছাত্র সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শের চর্চার মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ