ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

সাইয়্যেদ শান্ত
সাইয়্যেদ শান্ত
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক
অভিযুক্ত স্ত্রীর

পঞ্চগড় সদর উপজেলানারায়নপুর গ্রামে রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশরাফুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলানারায়নপুর গ্রামে রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশরাফুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ