ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নোয়াখালীতে চুরি করা ফোন বিক্রির সময় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীতে চুরি করা ফোন বিক্রির সময় গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জে চুরি করা মোবাইল ফোন বিক্রির সময় দুই চোরকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব‑১১) হাতে নাতে গ্রেফতার করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বেগমগঞ্জ উপজেলার গণিপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি চৌমুহনী বাজারের অটো রিকশা স্ট্যান্ড থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ভুক্তভোগীর পিতা বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তৎপর র‍্যাব দ্রুত অভিযান চালিয়ে মোবাইল বিক্রির সময় দুই চোরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. জোবায়ের হোসেন ওরফে জুয়েল (২২) এবং সাখাওয়াত হোসেন তুহিন (২১)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নীল Lenovo K12 মডেলের স্মার্টফোন, একটি ছাই রঙের Symphony ব্র্যান্ডের দুটি স্মার্টফোন এবং দুটি সিম কার্ড। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা নোয়াখালীর চৌমুহনী ও মাইজদী এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

বেগমগঞ্জ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান চুরি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নাগরিকদের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নোয়াখালীতে চুরি করা ফোন বিক্রির সময় গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জে চুরি করা মোবাইল ফোন বিক্রির সময় দুই চোরকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব‑১১) হাতে নাতে গ্রেফতার করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বেগমগঞ্জ উপজেলার গণিপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি চৌমুহনী বাজারের অটো রিকশা স্ট্যান্ড থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ভুক্তভোগীর পিতা বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তৎপর র‍্যাব দ্রুত অভিযান চালিয়ে মোবাইল বিক্রির সময় দুই চোরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. জোবায়ের হোসেন ওরফে জুয়েল (২২) এবং সাখাওয়াত হোসেন তুহিন (২১)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নীল Lenovo K12 মডেলের স্মার্টফোন, একটি ছাই রঙের Symphony ব্র্যান্ডের দুটি স্মার্টফোন এবং দুটি সিম কার্ড। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা নোয়াখালীর চৌমুহনী ও মাইজদী এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

বেগমগঞ্জ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান চুরি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নাগরিকদের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ