রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম বিনোদপুর এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিপি ফরিদ সড়ক ও ড্রাইআইচ ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদ (২৭)। তিনি স্থানীয় মাহাতাব ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে কয়েকজন দুর্বৃত্ত জাহিদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত জব্দ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, পূর্বশত্রুতা, আর্থিক লেনদেন বা ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার পর নিহতের পরিবার রাজবাড়ী সদর থানায় ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে রাতুল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি বিনোদপুর-মেছোঘাটা এলাকার বাসিন্দা। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, নিহতের মোবাইলে পাওয়া তথ্য ও স্থানীয়দের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে। দিনের আলোয় এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসী দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন