নওগাঁ জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ১২৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার নিবিড় প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়।
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ভুক্তভোগীদের হাতে তাদের প্রিয় ফোনগুলো তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আইসিটি শাখার একটি দক্ষ টিম প্রযুক্তিগত তদন্ত শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দেশের বিভিন্ন এলাকা থেকে ১২৬টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। দীর্ঘকাল পর হারানো শখের মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধার করা একটি জটিল প্রক্রিয়া। নানা সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যস্ততার মাঝেও পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, সব মোবাইল উদ্ধার করা সম্ভব না হলেও নওগাঁ জেলা পুলিশ নাগরিকদের সেবা নিশ্চিতে সর্বদা তৎপর রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সাধারণ মানুষকে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার এবং যেকোনো চুর বা হারানোর ঘটনায় দ্রুত থানায় জিডি করার পরামর্শ দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন