মুকসুদপুরে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ও শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়ন এলাকায় দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা এর উদ্যোগে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, চিড়া, মুরি, চিনি, ছোলা, ট্যাং ইত্যাদি বিতরণ করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ।
সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাড়াবে সংগঠনের সকলেই। এসব কর্মসূচীর অংশ হিসেবে আমরা শুক্রবার ও শনিবার প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সমাজে ভালো কাজে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন