বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন অগ্রাধিকারভিত্তিতে দেশজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আগামী মাস থেকে এই কর্মসূচি শুরু হবে এবং প্রথম পর্যায়ে ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে কার্ড ইস্যু করা হবে এবং শুরুতেই নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যা সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকরা।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে বাঙালি জাতি তাদের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখেছে। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বাংলাদেশের মানুষের চিরন্তন চেতনা বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র সাংবিধানিক পথ এবং এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী আশ্বাস দেন, সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে এবং কোনো গোষ্ঠী বা পক্ষের হস্তক্ষেপ বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন