যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্রছাত্রীরা অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে ছাত্র প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে বাঙালির প্রথম বৃহৎ প্রতিবাদ। সেই চেতনাকে ধারণ করেই তারা একটি বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।
বক্তারা বলেন, দেশে কোনো প্রকার ভাষাগত বা আঞ্চলিক বৈষম্য বরদাশত করা হবে না। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মাতৃভাষার অধিকার রক্ষায় তারা অঙ্গীকারাবদ্ধ।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক হৃদয়, মুখ্য সংগঠক তরিকুল ইসলাম, সংগঠক করেন্থীয় ত্রিপুরাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন