ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের দায়িত্বশীল ও সাংবাদিকদের সম্মানে ২০ ফেব্রুয়ারি শুক্রবার, পবিত্র ২'রা রমজান  এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে চুয়াডাঙ্গার রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মিলনমেলা ঘটে।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল।  এছাড়াও ১১ দলীয় জোট 'আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সদস্য আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সদস্য মোল্লা মোঃ ফারুক এহসান।  

বক্তারা রমজানের গুরুত্ব ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম মালিক।

ইফতার মাহফিলে চুয়াডাঙ্গার সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, প্রবীণ সাংবাদিক ও দৈনিক পশ্চিমাঞ্চল এর সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন। দৈনিক আমাদের  সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন রতন। দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ। এছাড়া চুয়াডাঙ্গার উভয় প্রেসক্লাবের সকল সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ