নওগাঁর মান্দা উপজেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স জিমনেশিয়ান ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মান্দার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীল প্রশাসন নিশ্চিত করা জরুরি।”
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, তথ্য আপা সিরাজুম মুনিরা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে মান্দার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভাটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা মাধ্যমে শেষ হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন