ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের উদ্বোধন

আব্দুল হাকিম
আব্দুল হাকিম
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের উদ্বোধন
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের কোর্ট মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজাত পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুলভমূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এর আওতায় গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, ডিম প্রতি পিস সাড়ে ৮ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা এবং দুধ প্রতি কেজি ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারে মূল্যবৃদ্ধির চাপের মধ্যে এসব পণ্য কম দামে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আগ্রহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, রমজান মাসকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন, কৃত্রিম প্রজননের উপপরিচালক ডা. শামীম উজ জামান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার মুস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানান, রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য চাহিদা বিবেচনায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের কোর্ট মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজাত পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুলভমূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এর আওতায় গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, ডিম প্রতি পিস সাড়ে ৮ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা এবং দুধ প্রতি কেজি ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারে মূল্যবৃদ্ধির চাপের মধ্যে এসব পণ্য কম দামে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আগ্রহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, রমজান মাসকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন, কৃত্রিম প্রজননের উপপরিচালক ডা. শামীম উজ জামান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার মুস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানান, রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য চাহিদা বিবেচনায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ