ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি লাভলু

ছবি: উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় এমপি লাভলু

নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। মঙ্গলবার দুপুরে তার নিজ বাসভবনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহসভাপতি আহাম্মদ আলী রানা ও তোফায়েল আহাম্মেদ বাছেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, শরিফ উদ্দিন আরজু, মীর আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ খান, সহসাধারণ সম্পাদক এ কে এম ফরিদুজ্জামন কোহিনুর ও মো. গোলাম মোস্তফা গোলাম। এছাড়া যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর মাহবুব রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, এই ভালোবাসা ও সম্মান তার ব্যক্তিগত অর্জন নয়, বরং টাঙ্গাইল-৬ আসনের সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। নাগরপুর ও দেলদুয়ার উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জানান, নবনির্বাচিত এমপির নেতৃত্বে এলাকায় দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনের পর টাঙ্গাইল–৬ আসনে বিএনপির রাজনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি লাভলু

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ