ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টাঙ্গাইল-৬ আসন এমপি হিসেবে নয়, নিবার্চনী এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই

রিপন খান রবিন
রিপন খান রবিন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইল-৬ আসন এমপি হিসেবে নয়, নিবার্চনী এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ান) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল আওয়াল লাভলু। রবিবার সকালে তিনি নিজ বাসভবনে নির্বাচনের পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, তিনি এলাকার এমপি হিসেবে নয়, সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। তিনি আরও বলেন, হিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।

লাভলু নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, সবাইকে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ধরে নাগরপুর-দেলদুয়ারে ঐক্যবদ্ধ ছিল এবং তার ফলশ্রুতিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সফলতা এসেছে। তিনি বলেন, এই নির্বাচনের কৃতিত্ব সাধারণ মানুষ, তৃণমূল নেতা-কর্মী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দের।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর মাহবুব রাসেল

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টাঙ্গাইল-৬ আসন এমপি হিসেবে নয়, নিবার্চনী এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ান) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল আওয়াল লাভলু। রবিবার সকালে তিনি নিজ বাসভবনে নির্বাচনের পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, তিনি এলাকার এমপি হিসেবে নয়, সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। তিনি আরও বলেন, হিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।

লাভলু নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, সবাইকে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ধরে নাগরপুর-দেলদুয়ারে ঐক্যবদ্ধ ছিল এবং তার ফলশ্রুতিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সফলতা এসেছে। তিনি বলেন, এই নির্বাচনের কৃতিত্ব সাধারণ মানুষ, তৃণমূল নেতা-কর্মী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দের।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর মাহবুব রাসেল

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ