ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

বগুড়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে কলেজের নতুন ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বগুড়া শাখার আহ্বায়ক ও সরকারি আজিজুল হক কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারী হারুনুর রশীদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে টানা তৃতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। গত ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত একযোগে কর্মসূচি চলছে। তিনি জানান, দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে বক্তব্যে কর্মচারী আশরাফুল হক বলেন, সারাদেশে প্রায় ২২ লাখ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

চতুর্থ শ্রেণীর বয়োজ্যেষ্ঠ কর্মচারী লাল মিয়া জানান, গত তিন দিন ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করা হচ্ছে। তবে কর্মবিরতির মধ্যেও কলেজের শিক্ষাসেবা সহায়ক কার্যক্রম মাস্টাররোল কর্মচারীদের মাধ্যমে সচল রাখা হয়েছে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে কলেজের নতুন ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বগুড়া শাখার আহ্বায়ক ও সরকারি আজিজুল হক কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারী হারুনুর রশীদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে টানা তৃতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। গত ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত একযোগে কর্মসূচি চলছে। তিনি জানান, দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে বক্তব্যে কর্মচারী আশরাফুল হক বলেন, সারাদেশে প্রায় ২২ লাখ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

চতুর্থ শ্রেণীর বয়োজ্যেষ্ঠ কর্মচারী লাল মিয়া জানান, গত তিন দিন ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করা হচ্ছে। তবে কর্মবিরতির মধ্যেও কলেজের শিক্ষাসেবা সহায়ক কার্যক্রম মাস্টাররোল কর্মচারীদের মাধ্যমে সচল রাখা হয়েছে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ