ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে মান্দায় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে মান্দায় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

নওগাঁর মান্দায় বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মান্দা উপজেলা শাখার ব্যানারে এ অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে সরকারি কর্মচারীরা চরম সংকটে দিন কাটাচ্ছেন। তাই ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। 

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে মান্দায় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মান্দা উপজেলা শাখার ব্যানারে এ অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে সরকারি কর্মচারীরা চরম সংকটে দিন কাটাচ্ছেন। তাই ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। 

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা করা হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ