রাজবাড়ী সদর উপজেলায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে আলোচনায় আসা দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ গফুর মল্লিকের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে নগদ অর্থ লুট ও ব্যাপক ভাঙচুর করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল হামলাকারী অতর্কিতভাবে গফুর মল্লিকের বসতবাড়িতে চড়াও হয়। তারা ঘরের টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং ঘরে সংরক্ষিত নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তরা কেবল গফুর মল্লিকের বাড়িতেই ক্ষান্ত হয়নি, তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে মালামাল ও অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। বাতেন মল্লিকের দাবি, পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিহীন গফুর মল্লিক দীর্ঘ দিন ধরে রাজবাড়ীর বিভিন্ন বাসে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার এই জীবনসংগ্রামের কাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে গত বছরের ৩০ অক্টোবর তারেক রহমানের নির্দেশে গফুর মল্লিককে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল। এই সহায়তার কয়েক মাস যেতে না যেতেই তার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন