চরিত্র
আশরাফ সরকার
পাল্টে ফেলো স্বভাব তোমার
বদলে ফেলো পথ,
কাজে কর্মে দাও জানিয়ে
চরিত্রটা সৎ।
ভালোর সাথে আলো ছড়াও
মন্দে লাগাও খিল,
কথার সাথে রেখো তোমার
বিবেকবোধের মিল।
নীতির সাথে আপোষ করে
দ্বন্দ্ব করো দূর,
ইনসাফ দিয়ে কথা বলো
নরম করে সুর।
সূক্ষা জ্ঞানে সৎ কৌশলে
এবার করো পণ,
সব হৃদয়ে জায়গা নেবে
জয় করে সব মন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
চরিত্র
আশরাফ সরকার
পাল্টে ফেলো স্বভাব তোমার
বদলে ফেলো পথ,
কাজে কর্মে দাও জানিয়ে
চরিত্রটা সৎ।
ভালোর সাথে আলো ছড়াও
মন্দে লাগাও খিল,
কথার সাথে রেখো তোমার
বিবেকবোধের মিল।
নীতির সাথে আপোষ করে
দ্বন্দ্ব করো দূর,
ইনসাফ দিয়ে কথা বলো
নরম করে সুর।
সূক্ষা জ্ঞানে সৎ কৌশলে
এবার করো পণ,
সব হৃদয়ে জায়গা নেবে
জয় করে সব মন।

আপনার মতামত লিখুন