ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভোটারদের প্রতি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাজারো শহীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে; তাই দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া সবার নৈতিক দায়িত্ব।
আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান ছাপরা মসজিদ এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাবিব বলেন, "আমরা যদি সন্তানদের জন্য একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যেতে চাই, তবে ভোটার উপস্থিতির কোনো বিকল্প নেই। ব্যাপক জন অংশগ্রহণই পারে সব চক্রান্ত ও ষড়যন্ত্র নসাৎ করে দিতে।"
নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে তিনি সতর্ক করে বলেন, মানুষ যদি কেন্দ্রে না যায়, তবে অশুভ শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন সুযোগ পাবে। এতে ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। হাবিবুর রশিদ আরও যোগ করেন, "আপনি যাকেই ভোট দিন না কেন, কেন্দ্রে যাওয়াই হবে শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।"
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে হাবিব বলেন, তিনি শতাধিক মিথ্যা মামলার শিকার হয়েছেন, সাতবার জেল খেটেছেন এবং দুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। তবে এই ত্যাগ কোনো প্রতিশোধের রাজনীতির জন্য নয়, বরং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য।
ঢাকা-৯ আসনের স্থানীয় সমস্যা নিয়ে তিনি বলেন, খিলগাঁও-মুগদা এলাকা দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, জলাবদ্ধতা এবং জরাজীর্ণ রাস্তার সমস্যায় জর্জরিত। নির্বাচিত হলে খেলার মাঠ, কমিউনিটি সেন্টার এবং প্রয়োজনীয় সেতু নির্মাণের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দেন তিনি। পরিশেষে, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ উন্নত বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হাবিবুর রশিদ হাবিব।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন