আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার। এলাকাজুড়ে চলমান গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠছে—এই আসনে ধানের শীষের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা।
পবা ও মোহনপুর উপজেলার গ্রাম থেকে শুরু করে হাট-বাজার পর্যন্ত সর্বত্র ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলছে বলে জানান ভোটার ও দলীয় নেতাকর্মীরা। তাদের মতে, রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের।
প্রচারণাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন রূপরেখা তুলে ধরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন অ্যাডভোকেট মিলন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে ভোটারদের কাছে দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন। পবা-মোহনপুরের মানুষের ন্যায্য অধিকার, টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি তার রাজনীতির প্রধান লক্ষ্য হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিয়মিত মাঠপর্যায়ে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কথা শুনছেন এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। তার ভাষায়, মানুষ পরিবর্তন ও সুষ্ঠু নেতৃত্ব চায় বলেই তারা ধানের শীষের পাশে দাঁড়াচ্ছে।
এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মনে করছেন, সাধারণ মানুষের এই ব্যাপক সমর্থনই প্রমাণ করে রাজশাহী-৩ আসনে ধানের শীষের বিজয় কেবল সময়ের অপেক্ষা। তাদের বিশ্বাস, ভোটের দিন জনগণের রায়ে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে পবা-মোহনপুরের মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন