ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লুটেরা-মাফিয়াদের হাতে ভবিষ্যৎ তুলে দেবেন না: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

লুটেরা-মাফিয়াদের হাতে ভবিষ্যৎ তুলে দেবেন না: হাসনাত আব্দুল্লাহ

গুন্ডা-পান্ডার অভিভাবক এবং লুটেরা-মাফিয়াদের হাতে দেশবাসীর ভবিষ্যৎ তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে তার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী যোদ্ধা।

তিনি প্রশ্ন তোলেন, পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করা হলো? এটা কি আপনাদের পরিকল্পনার অংশ?

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার তাদের সিদ্ধান্ত নিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা উপার্জনকারী এবং নেতাকর্মীদের রক্তের ওপর বসে আঁতাতের মাধ্যমে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠানো হবে কি না।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা একজন সংসদ সদস্য প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারেন না, তারা কীভাবে জনগণের অধিকারের প্রতি ন্যায়বিচার করবেন?

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুন্ডা-পান্ডার অভিভাবক এবং লুটেরা-মাফিয়াদের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেবেন না। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লুটেরা-মাফিয়াদের হাতে ভবিষ্যৎ তুলে দেবেন না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

গুন্ডা-পান্ডার অভিভাবক এবং লুটেরা-মাফিয়াদের হাতে দেশবাসীর ভবিষ্যৎ তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে তার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী যোদ্ধা।

তিনি প্রশ্ন তোলেন, পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করা হলো? এটা কি আপনাদের পরিকল্পনার অংশ?

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার তাদের সিদ্ধান্ত নিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা উপার্জনকারী এবং নেতাকর্মীদের রক্তের ওপর বসে আঁতাতের মাধ্যমে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠানো হবে কি না।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা একজন সংসদ সদস্য প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারেন না, তারা কীভাবে জনগণের অধিকারের প্রতি ন্যায়বিচার করবেন?

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুন্ডা-পান্ডার অভিভাবক এবং লুটেরা-মাফিয়াদের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেবেন না। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ