নিহত ব্যক্তির নাম মো. বাবুল (৩৫)। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দু সালামের পুত্র। বাবুলের পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।
রোববার রাতে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় রশি পেঁচানো এবং মুখে প্লাস্টার মোড়ানো ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অদূরে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ইজিবাইকটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাবুলকে হত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।
নিহতের ছোট ভাই জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাবুল বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে কথা হয়েছিল। এরপর কিছু সময়ের মধ্যেই পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মো. ফরিদ বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন