ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

মান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানকালে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

অভিযান শেষে দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানকালে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

অভিযান শেষে দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ