ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মা'রা গেলেন গু'লিবি'দ্ধ কেরানীগঞ্জের বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

মা'রা গেলেন গু'লিবি'দ্ধ কেরানীগঞ্জের বিএনপি নেতা
কেরানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লা।

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা মারা যান। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।

গুলিবিদ্ধের ঘটনায় তার ছোট ভাই রাকিব হোসেন জানান, হাসান মোল্লা ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হযরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হিরো চেয়ারম্যানের বাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মা'রা গেলেন গু'লিবি'দ্ধ কেরানীগঞ্জের বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা মারা যান। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।

গুলিবিদ্ধের ঘটনায় তার ছোট ভাই রাকিব হোসেন জানান, হাসান মোল্লা ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হযরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হিরো চেয়ারম্যানের বাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ