রাষ্ট্র সংস্কারের চলমান প্রক্রিয়া নস্যাৎ করে দেশে পুনরায় ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। আজ শনিবার দুপুরে ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক মজিবুর রহমান মঞ্জু বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে আমরা সবাই রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু বিজয়ের পর একটি বিশেষ দলের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কর্মকাণ্ডে মানুষ আজ অতিষ্ঠ। তারা যে পথে হাঁটছে, তাতে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে এবং ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা তৈরি হয়েছে।”
নির্বাচন নিয়ে সংশয় ও হুশিয়ারি আসন্ন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও হুমকি-ধমকির উল্লেখ করে তিনি বলেন, “ফেনীর নির্বাচনে আমরা কোনো ধরনের সন্ত্রাস বা পেশিশক্তির ব্যবহার মেনে নেব না। প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং বল প্রয়োগের চেষ্টা চলে, তবে আমরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। তরুণ প্রজন্ম কোনো রক্তচক্ষু বা হুংকারে ভয় পায় না।”
সংস্কার প্রস্তাবে বাধা এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারা যে ঐকমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন, একটি বিশেষ বড় দল সেখানে ভিন্নমত ও বাধা সৃষ্টি করে সংশয় তৈরি করেছে। তিনি বলেন, “দেশে ধোঁকা দেওয়ার রাজনীতি আর চলবে না। ভাঁওতাবাজি বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
নেতৃবৃন্দের উপস্থিতি মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরীসহ ১০ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ জোটের নির্বাচনী প্রতীক ‘ঈগল’-এর পক্ষে প্রচারণার কৌশল নিয়ে আলোচনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন