ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের দু’দফায় টানা তিন দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

সরকারি চাকরিজীবীদের দু’দফায় টানা তিন দিনের ছুটি
চিত্র : সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি চাকরিজীবীরা এক সপ্তাহের ব্যবধানে দু’দফায় টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন। ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে, শবে বরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বৃহস্পতিবার পড়ায় এই সুবিধা তৈরি হয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যদি শবে বরাত ওই দিন হয়, তবে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এরপরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের বিশ্রামের সুযোগ পাবেন।

শবে বরাতের ছুটির এক সপ্তাহ পর, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে ওই দিন সাধারণ ছুটি থাকবে এবং পরবর্তী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই সপ্তাহেও চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটির সুবিধা ভোগ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরকারি চাকরিজীবীদের দু’দফায় টানা তিন দিনের ছুটি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি চাকরিজীবীরা এক সপ্তাহের ব্যবধানে দু’দফায় টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন। ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে, শবে বরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বৃহস্পতিবার পড়ায় এই সুবিধা তৈরি হয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যদি শবে বরাত ওই দিন হয়, তবে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এরপরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের বিশ্রামের সুযোগ পাবেন।

শবে বরাতের ছুটির এক সপ্তাহ পর, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে ওই দিন সাধারণ ছুটি থাকবে এবং পরবর্তী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই সপ্তাহেও চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটির সুবিধা ভোগ করতে পারবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ