ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

মান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে ৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, যুবদল সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাবেক যুব নেতা নূরবক্স মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

মান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে ৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, যুবদল সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাবেক যুব নেতা নূরবক্স মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ