ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক, পুড়িয়ে দেওয়া হলো মাদরাসা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক, পুড়িয়ে দেওয়া হলো মাদরাসা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসার প্রধান শিক্ষককে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগের প্রবল উত্তেজনার পরিমান বৃদ্ধি পায়। ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত ৭ জানুয়ারি ওই মাদরাসার প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি সাবেক ছাত্রীকে সাথে নিয়ে চলে গেছেন বলে অভিযোগ ওঠে। ছাত্রীটি মাদরাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে অন্য একটি মাদরাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রা হিসেবে পড়াশোনা করছে। স্থানীয়দের দাবি, শিক্ষক ও ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ভুক্তভোগী ছাত্রীর স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে।

ঘটনার পর মাদরাসা ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং প্রায় এক সপ্তাহ ধরে মাদরাসাটির শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতের দিকে চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার উপর অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর স্থানীয়রা মাদরাসায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন এবং প্রায় এক সপ্তাহ ধরে সেখানে কোনো কার্যক্রম চলছিল না। মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় আগুন ধরিয়ে দেয় ফলে ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগানোর বিষয়ে লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং পলাতক অবস্থায় থাকা শিক্ষক মাহমুদুল হাসানের ধরপাকড়ের জন্য অভিযান চলছে। ভুক্তভোগী ছাত্রীটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও শিশু সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক, পুড়িয়ে দেওয়া হলো মাদরাসা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ