সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ঘেরাও করে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ডিপিই কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়ে যায়। এতে যোগ্য প্রার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও প্রকৃত মেধাবীরা পিছিয়ে পড়ছেন বলে দাবি তাদের।
তারা বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিতর্কিত পরীক্ষাটি বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে ডিপিই কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশে ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন