জাতীয় জীবনে সাম্য, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সমাজ গঠনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ও দর্শনের গুরুত্ব তুলে ধরে নীলফামারীর কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণ প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও কর্ম আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলা হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য কবি ও নজরুল গবেষক, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক এবং নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল হাই সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম অহিদ্দুন্নবী এবং যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজারুল মান্নান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চিন্তা ও দর্শন বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর লেখায় সাম্য, মানবিক মর্যাদা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে যে শক্তিশালী বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নজরুল কেবল একজন কবি বা সাহিত্যিক নন, তাঁর সাহিত্যকর্মে মানুষের মুক্তি, সাম্য ও মানবতার কথা বারবার উঠে এসেছে। সমাজে বিভেদ ও বৈষম্য দূর করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য ও দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তরুণ প্রজন্মকে নজরুলের কবিতা, গান, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্যকর্ম পাঠে আরও বেশি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত নজরুল চর্চার মাধ্যমে তাঁর সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনাকে জাতীয় জীবনে আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন