পরিবেশ আইন লঙ্ঘন করে নদী ও পরিবেশবিধ্বংসী কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং-ডাউকি পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ১০টি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ পরিবেশবিধ্বংসী সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের
যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত
হয়।
সিলেট বিভাগীয়
কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাউরভাগ হাওর, নন্দিরবাগ হাওর, চা-বাগান, ঝুমপাড়া
ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায়
মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশবিধ্বংসী বিভিন্ন সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা
হয়।
অভিযানে ১০টি
ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি সেলো মেশিন ও ৫টি ব্যাটারি
ধ্বংস করা হয়। এছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
অভিযানে পরিবেশ
অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন সহ সংশ্লিষ্ট
কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা
সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর
জানিয়েছে, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় শব্দদূষণকারী ও অতিরিক্ত উচ্চ
শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন